দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
  1. হোম
  2. আর্কাইভ
  3. এমপি সহিউদ্দীন বিশ্বাস
MP Sohiuddin Biwas
Freedom Fighter
এমপি সহিউদ্দীন বিশ্বাস
MP Sohiuddin Biwas
Freedom Fighter, Politician, Organizer, Cultural
ব্যক্তিগত তথ্য
জন্ম 01 Jan 1923
মৃত্যু 21 Mar 1990
বয়স 67 বছর
শিক্ষা তিনি চুয়াডাঙ্গা ভি.জে. হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর কৃষ্ণনগর ও রাজশাহী সরকারি কলেজে পড়াশুনা করেন।
এলাকা Meherpur, Meherpur Sadar
ভিউ 34
শেয়ার করুন
আর্কাইভে ফিরুন

তিনি ১৯২৬খ্রি. নদিয়া জেলার অন্তর্গত মেহেরপুর মহকুমার লালবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ ইয়াকুব হোসেন বিশ্বাস এবং মাতার নাম মোছাম্মাৎ ছামছুন নেছা।

জীবনী
১৯৫০খ্রি. পর্যন্ত তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৫১খ্রি. তদানীন্তন মেহেরপুর মহকুমা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। ১৯৫১-৫৮খ্রি. ও ১৯৬৪-৬৮খ্রি. তিনি মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক এবং পরে সহ-সভাপতি ছিলেন। ১৯৬৯খ্রি.- ১৯৯০খ্রি.(মৃত্যু) পর্যন্ত জনাব ছহিউদ্দিন মেহেরপুর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং পরবর্তীকালে অন্যান্য গণ-আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭০খ্রি. তিনি তৎকালীন জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ সক্রিয় ভূমিকা নেন। তিনি মুজিবনগরে অভ্যর্থনা শিবির এবং গেরিলা শিবির প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি ৮নম্বর সেক্টরে “৩” সি কোম্পানীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ১৯৭২-৭৩খ্রি. জনাব ছহিউদ্দিন মেহেরপুর মহকুমা সাহায্য ও পূনর্বাসন কমিটি এবং রেডক্রসের চেয়ারম্যান ছিলেন। ১৯৭২খ্রি থেকে ১৯৭৫খ্রি. মে মাস পর্যন্ত তিনি মেহেরপুর মহাবিদ্যালয় গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। তিনি বহুদিন মেহেরপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং ১৯৫৮-৬৫ খ্রি. মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান ও কমিশনার ছিলেন। তিনি দীর্ঘদিন মেহেরপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক ও বড়বাজার মসজিদ কমিটির চেয়াম্যান ছিলেন। এছাড়া বিভিন্ন সমাজকল্যাণ প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন। তিনি ১৯৭০খ্রি. , ১৯৭৩ খ্রি., ও ১৯৮৬খ্রি. নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন এবং আমৃত্যু আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৭৫খ্রি. বঙ্গবন্ধু ঘোষিত মহেরপুর জেলার গভর্ণর মনোনীত হন। তিনি ২১মার্চ ১৯৯০খ্রি. মেহেরপুর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।