জীবনী
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কান্দব পুর মাঠের একান্ত নিভৃত পরিবেশে স্রষ্টা দর্শনের খোঁজে এক যুগ কাটিয়েছিলেন হযরত শাহ সুফি রফিকুল ইসলাম আল চিশতী নিজামী। সুফিবাদের সত্য ও জ্ঞানের আলোয় তিনি নিজেকে নিবেদন করেছিলেন দীর্ঘ ৩৭ বছরের সাধনা জীবনে। ১৯৬৭ সালের ৮ই মার্চ জন্ম নেওয়া এই আধ্যাত্মিক সাধক সত্য অনুসন্ধানে রোদ-বৃষ্টি, ঝড়-বাদল উপেক্ষা করে একটি বৃক্ষ নিচে এবং রাস্তার পাশে কাটিয়েছেন প্রায় এক যুগ। বর্তমানে ৮ শতক ওয়াকফো সম্পত্তির উপরে ভক্তদের প্রচেষ্টায় ইট-বালু-খোয়া দিয়ে একটি আশ্রম নির্মিত হয়েছে।
তাঁর মুর্শিদ ছিলেন হযরত খাজা শাহ সুফি নেয়ামত উল্লাহ আল চিশতী নিজামী। গুরু প্রদত্ত পথেই তিনি মুরিদানদের সত্য ও সরল পথের সন্ধান দিয়ে গেছেন। ভক্ত মোঃ খালেকুজ্জামান এই প্রতিবেদককে জানান, হুজুর সর্বদা ধ্যান-গভীরতায় আল্লাহকে খোঁজার শিক্ষা দিতেন। তাঁর জীবন ছিল স্রষ্টা-মুখী চিন্তাধারার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা মুরিদান আজও স্মরণ করেন এই আধ্যাত্মিক সাধকের শিক্ষা ও অনুপ্রেরণা।
হযরত শাহ সুফি রফিকুল ইসলাম আল চিশতী নিজামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে লোকান্তর হন। তবে ভক্তদের বিশ্বাস, তাঁর সাধনা ও সত্যসন্ধান আজও অনুপ্রেরণার আলো ছড়াচ্ছেন এবং ভবিষ্যতেও এই আলোই উদ্ভাসিত হবেন তাঁর আগামী দিনের ভক্তবৃন্দ।